
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া এক ব্যক্তিকে খুঁজছিল পুলিশ। তিনি মাস্ক এবং ক্যাপ পরা ছিলেন। গ্রেপ্তারের পর জানা গেছে, সে কিশোর।
গ্রেপ্তার কিশোরের বয়স ১৪ বছর। গতকাল রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
দুই বোনকে হত্যায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি আজ সোমবার দুপুরে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
উপকমিশনার বলেন, শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার বাসার দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তাঁর ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার সরলা
৩ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক ইদ্রিস আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
বিকেল গড়াতেই রাজধানীর আকাশ ঢেকে যায় কালো মেঘে। কিছুক্ষণ পরই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির ফোঁটায় ভিজতে থাকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, কোথাও কোথাও জমে পানি। এমন আবহাওয়ায় শুরুর দিকে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল কিছুটা কম। তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে...
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ, ইয়াবা বড়ি ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা-পুলিশ। আজ বুধবার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতে জেলার রুহিয়া ও সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
১১ মিনিট আগে