
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে চলে গেছেন এক নারী। তাঁর স্বামী দুবাইপ্রবাসী। ওই নারী যাওয়ার সময় সাত ভরি স্বর্ণসহ ২১ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুবাইপ্রবাসীর ভাই সাইদুর রহমান সোমবার (১ ডিসেম্বর) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ছয় মাসেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার দয়াগঞ্জ এলাকার ওই নারীর সঙ্গে প্রায় ৯ বছর আগে পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের সাইফুল ইসলামের (৩৫) বিয়ে হয়। তাঁদের ঘরে (১৪) ও (৫) বছরের দুই ছেলেসন্তান রয়েছে।
স্বামী বিদেশ থাকার সুযোগে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ওই নারী স্বামী-সন্তান রেখে বাড়ি থেকে চলে যান। গত ছয় মাসেও খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৩ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৩ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৪ ঘণ্টা আগে