
কুমিল্লার মনোহরগঞ্জে সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা।
লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপুলাসার এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র চরম উত্তাল হয়ে উঠেছে। ১২ থেকে ১৮ ফুট উচ্চতার ঢেউ এবং ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠানোর জন্য জেলে, ট্রলার মালিক, ঘাট সমিতি ও সংশ্লিষ্ট সবার প্রতি জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
১২ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাইয়ে টানা অতিবর্ষণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ উপড়ে পড়ে এবং পাহাড়ধসের কারণে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
যশোরের মনিরামপুরে আরিফুর রহমান (৮০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার ছোট স্ত্রী শেফালি বেগম (৫৫) তাকে আঘাত করে হত্যা করেছেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে