
বগুড়ার গাবতলী উপজেলায় ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁর ছেলে মরহুম আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ‘গাবতলী আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি’ এই আয়োজন করেছে।
১৬ ফেব্রুয়ারি উপজেলার দাড়াইল বাজার এলাকার জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ১২ থেকে ২০ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারবেন। তবে নারী প্রতিযোগীদের জন্য পূর্ব আবেদন না করলেও চলবে।
প্রতিযোগীদের বয়স ও হিফজের মান অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে। ৩০ পারা (অনূর্ধ্ব ২০ বছর): প্রথম স্থান অধিকারীর জন্য ৪০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীর জন্য ৩৫ হাজার এবং তৃতীয় স্থানের জন্য ৩০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ করা হয়েছে। ১০ পারা (অনূর্ধ্ব ১৫ বছর): প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। ৫ পারা (অনূর্ধ্ব ১২ বছর): প্রথম স্থান অধিকারীর জন্য ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থানের জন্য ১৫ হাজার এবং তৃতীয় স্থানের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে আয়োজক সংগঠন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় আছেন গাবতলী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। তিনি জানান, ২০২৫ সাল থেকে এই সংগঠনের মাধ্যমে তাঁরা প্রতিযোগিতার আয়োজন করে আসছেন।
আয়োজক কমিটির তথ্যবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মুফতি মুহাম্মাদুল্লাহ প্রতীক জানান, ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী প্রতিযোগিতার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের ‘ইয়েস কার্ড’ দেওয়া হবে। পরে ইয়েস কার্ডপ্রাপ্তদের নিয়ে আগামী ৫ মার্চ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির সদস্য তাজুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রতিযোগিতার নির্ধারিত সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
১৯ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
২৯ মিনিট আগে
কবি শামসুর রাহমানের রাজধানীর শ্যামলীর বাসা। খাটের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন কবি আল মাহমুদ। খাটে বসে তাঁকে দেখছেন শামসুর রাহমান। তাঁর হাতে একটা জিলাপি। বাংলাদেশের দুই প্রধান কবিকে এ রকমই ভিন্ন আবহে পাওয়া যাবে আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের তোলা...
৩৪ মিনিট আগে