
নোয়াখালীর হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটক তিনজন হলেন শেখ ওসামা আল জামান (২০)। বাড়ি তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামে। বাবার নাম চুকু মেম্বার। এ ছাড়া রয়েছেন রফিক উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন শরিফ (১৯) ও আকবর হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (১৯)।
পুলিশ জানায়, এই গ্রুপটি ওসামার নেতৃত্বে দীর্ঘদিন ধরে অনলাইনে কিশোর গ্যাং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিল। তাঁরা ফেসবুক ও টিকটকের মাধ্যমে ও এসটি নামক একটি আইডি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি করে তা প্রচার করেন। অনেক দিন থেকে তাঁদের কার্যকলাপ নজরদারি করে আসছে প্রশাসন। তাতে দেখা যায়, এই গ্রুপে ১৯ জন সদস্য রয়েছেন। তাঁরা সবাই সমাজের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
হাতিয়া থানা-পুলিশের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এই গ্রুপটি অনেক দিন থেকে সক্রিয়। তাঁদের কর্মকাণ্ড নজরদারি করা হয়েছে অনেক আগ থেকে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৫ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৫ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৫ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে