
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ডাকাত দলের সর্দার মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার নুরে আলম কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালাম মাঝির ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর ভোরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে মো. জালাল আহম্মেদের (৭৩) বাড়িতে ৫-৭ জন ডাকাত স্বর্ণালংকারসহ নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। ওই ডাকাতির ঘটনায় পরদিন ৩১ ডিসেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা হয়। বোরহানউদ্দিন থানা পুলিশ গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পদ্মমনসা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের অন্যতম সদস্য মো. আরিফ (২২) ও মো. রহিমকে (২২) গ্রেপ্তার করে। তাঁরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনা ও নেতৃত্বদানকারী মো. নুরে আলমকে এবার গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, গ্রেপ্তার আসামি মো. নুরে আলমকে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে।

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৩ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৫ ঘণ্টা আগে