
ভোটের এক দিন পর আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকায় সাধারণ মানুষের চলাচল তুলনামূলক বেশ কম দেখা গেছে। তবে সকাল থেকেই সীমিত আকারে চলাচল করছে গণপরিবহন। মহানগরীর বিভিন্ন সড়কে বাস চলতে দেখা গেছে। পাশাপাশি চলছে মেট্রোরেল। যাত্রীবাহী ট্রেনও নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যানবাহনের চাপ কম থাকায় ছিল না যানজট।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আরোপিত কিছু বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। এর মধ্যে মোটরসাইকেল চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। অনুমোদন ছাড়া যানবাহন নিয়ে চলাচলে আছে সীমাবদ্ধতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে টহল জোরদার রেখেছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা আজ ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এদিকে বুধবার মধ্যরাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সারা দেশে বন্ধ ছিল; যা ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বলবৎ ছিল। এসব যানবাহনের ওপর আজ নিষেধাজ্ঞা উঠে গেছে।

বাগেরহাটের চারটি আসনেই গণভোটে নিরঙ্কুশভাবে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। আসনগুলোতে ৫ লাখ ৩১ হাজার ৫৪৯টি ‘হ্যাঁ’ ভোট পড়েছে। এর বিপরীতে ‘না’ ভোট বেছে নিয়েছেন ৩ লাখ ২০ হাজার ৫৫৭ জন।
৭ মিনিট আগে
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন আট প্রার্থী। এর মধ্যে পাঁচজনই তাঁদের জামানতের টাকা হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার।
৩৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জাতীয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাওয়া ফলাফলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালটের ফলও যুক্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে