
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পুনরায় যানবাহন পারাপার শুরু হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নৌ পুলিশ আগেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও নিরাপত্তাজনিত কারণে ৭ নম্বর ফেরিঘাটে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষ হলে ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা আবার শুরু হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
এর আগে গত ২৫ মার্চ বিকেল ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে যায়। এতে নারী, শিশুসহ ২৩ জনের প্রাণহানি ঘটে। এরপরই নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে আগে থেকে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া শুরু করে নৌ পুলিশ।

সিলেটে বিক্ষোভ সমাবেশে সরকারকে ‘ফুঙ্গা’ (অবৈধ) বলে মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে গোয়ালঘরের লোহার গ্রিলে বিদ্যুতের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
১৯ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী মো. আইন উদ্দিন ও তাঁর ছেলে রাশেদ মিয়ার মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের মার্কাস গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লেগে ৯টি বসতঘর সম্পূর্ণ এবং ৩টি ঘর আংশিক পুড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
৪৩ মিনিট আগে