
রাজধানীতে চলন্ত বাসে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারের এক চিকিৎসক। পরে বাসের রাজধানীর গুলিস্তান থেকে বাসের স্টাফরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে বাসে করে ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই চিকিৎসক হলেন সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন (৫২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। বর্তমানে তিনি সবুজবাগ বাসাবো এলাকায় থাকেন বলে জানিয়েছেন তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক।
তত্ত্বাবধায়ক সোনা মিয়া আজকের পত্রিকা'কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় নিয়মিত রোগী দেখতে যান। আজ রোগী দেখা শেষে ইফতারের পর দোয়েল পরিবহনের একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে ওই বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাসের স্টাফরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে গুলিস্তান শেষ স্টপেজে বাস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, ওই চিকিৎসককে স্টোমাক ওয়াশ করানো হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালটির পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়। পরে সেখান থেকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ওই চিকিৎসক।
এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, ‘ওই চিকিৎসককে সিসিইউতে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
আরও খবর পড়ুন:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
২ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে