কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা ধর্ষণ

স্বামী ও পরিবার পরিত্যক্ত এক অন্তঃসত্ত্বা নারী কাজের সন্ধানে ঢাকায় এসে ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার (৮ মার্চ) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সংঘটিত এই অপরাধে ইতোমধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে।
পুলিশ বলছে, ভুক্তভোগী নারী সনাতন ধর্মাবলম্বী হলেও ভালোবেসে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর চাঁদপুরের মতলব এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি। কিন্তু গত চার মাস ধরে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না এবং ফোন নম্বরও বন্ধ রেখেছেন।
এরপর তিনি বাবার বাড়িতে ফিরে গেলে ধর্মান্তরিত হওয়ার কারণে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে অসহায় অবস্থায় তিনি জীবিকার সন্ধানে শনিবার ঢাকার কেরানীগঞ্জে আসেন।
সারা দিন কাজের সন্ধান করেও ব্যর্থ হন ওই নারী। রাতে তিনি ইকুরিয়া এলাকায় একা ঘোরাঘুরি করছিলেন। এ সময় দুজন অটোরিকশাচালক তাঁর কাছে এসে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে এক পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।
নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং দুই অভিযুক্ত আশরাফুল ও দীপ সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে ওই নারী ঢাকায় চলে আসেন। শনিবার রাতে তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে এবং আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর পড়ুন:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
২ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে