
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইটভাটা থেকে গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব (৩৮) নামের এক বিসিএস চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার আমুয়াকান্দা-চরপাথালিয়া এলাকায় গোলাম কিবরিয়া চৌধুরী রাজিবের পরিবারের একটি ইটভাটা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কালীপুর এলাকার চৌধুরী বাড়িতে।
রাজিবের স্ত্রী নওরীন বারী জানান, রাজিব বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসাপ্রতিষ্ঠানে (নিপসম) কর্মরত ছিলেন। পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন। এ ছাড়া নিজের ইটভাটার ব্যবসা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক আর্থিক ক্ষতির কারণে রাজিব দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন, যেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তবে এতে পরিবারের কাউকে দায়ী করেননি।
রাজিবের স্ত্রী নওরীন বারী বলেন, ‘আমাদের দুটি অবুঝ সন্তান রয়েছে। হঠাৎ এমন ঘটনায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।’
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুফরাত বিন ফারুক বলেন, সকালে রোগীকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, ভোরের দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চাওয়া হয়েছিল। খবর পেয়ে রাজিবের পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য রাজিবের লাশ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর জেলার শিবচরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
ইটবোঝাই তিন চাকার ট্রলি ভান্ডারিয়ার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেল্পার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
৪ মিনিট আগে
বগুড়া শহরতলির বনানী ও আশপাশ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গড়ে ওঠা সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় হাবিবুর রহমান রকিকে (২৮)। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বনানী কাস্টমস অফিসের সামনে মহাসড়কে খুনের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
একসময় শ্রমিক ও কৃষি যন্ত্রাংশের অভাবে হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে থাকলেও বর্তমানে তা চাষাবাদের আওতায় চলে আসছে। মৌলভীবাজারে গত পাঁচ বছরে অন্তত ৫ হাজার হেক্টর জমি আবাদের আওতায় এসেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসব জমিতে এখন আম, আনারস, লেবু, মাল্টা, পেয়ারা, কাঁঠাল, বরই, পেঁপে, বেগুনসহ বি
২৬ মিনিট আগে