রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিত সরকার (২২) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিত সরকার কলেজের শিক্ষার্থী ছিলেন। ডেঙ্গু নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বাড়ি নাটোরের বনপাড়ায়।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং ঠিকাদারদের অনিয়ম ঠেকাতে ব্যর্থতার জন্য আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি ও হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসকে কঠোর নির্দেশনা দেন এডিজি। তিনি বলেন, ঠিকাদারদের এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
২৫ মিনিট আগে
জয়নাল আবেদীন বলেন, ‘এসএসসি পাসের পর থেকেই সালমান বেকার। গত চার-পাঁচ বছরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকা না দিলে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে। এর আগে কয়েকবার তার মাকে মারধর করেছে। আমাকেও শারীরিক ও মানসিক হেনস্তা করে প্রতিনিয়ত। বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।’
৩৫ মিনিট আগে
সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ বনদস্যু কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলায় কোস্ট গার্ড বেজে আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন। এ সময় ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ওয়াকিটকি জমা দেন তাঁরা...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৯১ শিক্ষার্থীর কাছ থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া ২ লাখ ৯৬ হাজার টাকা কলেজের হিসাবে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে মাস্টার রোলে কর্মরত সহায়ক কর্মচারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে