ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (২) এবং বাবুল মিয়ার ভাই রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একসময় বাড়ির পাশেই ঘর নির্মাণের জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। এতে দুজনই পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাদের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ফরিদপুরে রাজু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্যসহ রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, কিলিং মিশনে ছোট ভাই ইব্রাহীম শেখ (২৬) মুখোশ পরে অবস্থান করেন এবং তাঁরই পরিকল্পনায় অংশ নেয় স্থানীয় মাদক কারবারিরা। এ হত্যাকাণ্ডের পর তিনি দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশের তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
২৬ মিনিট আগে
কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আজ সোমবার (১৬ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন কার্যালয়ে বিদায়ী প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
২৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর থানায় পুলিশের জন্য নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই ভবনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
৪৪ মিনিট আগে
রাজশাহীর বাঘায় জ্বালানি তেলের দোকানগুলোয় নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও বেশি দামে তেল বিক্রির একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে...
১ ঘণ্টা আগে