তারাকান্দা

ভুয়া পরিচয়ে এনআইডির আবেদন করতে গিয়ে আটক ২, চলছে জিজ্ঞাসাবাদ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আবেদন করতে এসে এক নারী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এনআইডি তৈরির সময় তাঁদের দেওয়া তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও পরিচয়সংক্রান্ত তথ্যে অসঙ্গতি ধরা পড়লে তাঁদের আটক করা হয়।

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ
যমুনা নদীর তীব্র স্রোত ও ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক ঝুঁকিতে পড়েছে। সড়কের একটি অংশ ধসে যান চলাচল বন্ধ রয়েছে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে, বিকল্প সড়ক ব্যবহার করছেন যাত্রীরা।

বর্ষবরণ অনুষ্ঠানে জামায়াত জোটের এমপিকে বাধা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানে যোগদানে বাধা ও হামলা চালিয়ে নেতা-কর্মীদের জখমের অভিযোগ করেছেন জামায়াত জোটের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মদুল্লাহ। এ ঘটনার জন্য তিনি বিএনপি নেতা মোতাহার হোসেন ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন।

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।











