
জামালপুরের ইসলামপুর থানায় পুলিশের জন্য নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে থানা প্রাঙ্গণে পুলিশের জন্য দ্বিতল ভবন নির্মাণের কাজ চলছে। আজকেও দুপুরে শ্রমিকেরা প্রতিদিনের মতো কাজ করছিলেন। ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ করে ছাদ ধসে পড়ে। এতে ছাদের ওপরে ও নিচে থাকা ১২ জন নির্মাণশ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত শ্রমিকদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠান। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর ওই ভবনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
ভবনের নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী ওসমান গণি বলেন, কী কারণে ছাদ ধসে পড়েছে, সেটা খতিয়ে দেখা হবে।
ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজের পক্ষে সাবঠিকাদার কাউছার বলেন, ‘আমরা যথাযথভাবে ঢালাইয়ের কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে ছাদ ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, ঢালাইয়ের কাজ চলাকালে ছাদ ধসে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে চাপ দেওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে আখখেতে ফেলে রাখার ঘটনায় রংপুরের পীরগঞ্জে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও করা হয়েছে।
১৪ মিনিট আগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোর চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ডুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। ক্যাম্পাসে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে মূল ফটকে তালা ঝুলিয়ে সব কার্যক্রম স্থবির করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সংঘাত ও অস্থিরতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।
২৩ মিনিট আগে
খেলার মাঠে বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে করা রিটের শুনানি শেষে বরিশালের পরেশ সাগর মাঠে মেলার কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।
২৪ মিনিট আগে