
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খোলার পর প্রতিবারই টাকার সঙ্গে নানা ধরনের চিঠি ও চিরকুট পাওয়া যায়। এগুলোতে মানুষের অনেক আকুতি ও প্রার্থনা লেখা থাকে। আজ শনিবারও দানবাক্স খুলে অনেক চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি ছিল ব্যতিক্রমধর্মী।
একটি চিরকুটে লেখা, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’। এতে মূলত ব্যঙ্গ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরেকটি চিরকুটে সাধারণ জনগণের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই।’
আজ সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। ১১টি বাক্সে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। সেই সঙ্গে মিলেছে বিদেশি মুদ্রাসহ নানা অলংকার। অলংকারের পরিমাণ পাঁচ কেজি হবে বলে ধারণা করছেন প্রশাসনের লোকজন। অন্যদিকে টাকা গণনার কাজ চলছে। গণনা শেষ হতে রাত হয়ে যেতে পারে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের তত্ত্বাবধানে সকালে বাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রমুখ।

জেলা প্রশাসক সকাল ৯টার দিকে সাংবাদিকদের জানান, পাগলা মসজিদে দানের টাকা রূপালী ব্যাংকে জমা করা হয়। বিভিন্ন দান-অনুদান দেওয়ার পর মসজিদের ব্যাংকের হিসাবে এখন পর্যন্ত ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা জমা আছে। এ টাকা দিয়ে মসজিদের জায়গা সম্প্রসারণ করা হবে। বর্তমানে মসজিদের যতটুকু জায়গা আছে, ততটুকুর নামজারি করা হয়েছে। জায়গা সম্প্রসারণের পর সেখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, সাধারণ মানুষ বিশ্বাস করে, এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এ কারণে তাঁরা টাকাপয়সা ও অলংকার নিয়ে ছুটে আসেন এই মসজিদে। মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকজনও দান করে থাকেন।
সাধারণত তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়। এবার ৪ মাস ১২ দিন পর খোলা হয়েছে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর মসজিদটির ৯টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। পরিমাণ ছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। বস্তার হিসেবে গতবারের চেয়ে এবার এক বস্তা টাকা কম পাওয়া গেছে। তবে কমিটির লোকজন ধারণা করছেন, এবারও টাকার পরিমাণ ৮ কোটি ছাড়িয়ে যাবে।
আরও খবর পড়ুন:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
২ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২০ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৫ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৭ মিনিট আগে