
মৌলভীবাজারের রাজনগরে জায়েদা বেগম নামের এক গৃহবধূর অর্ধগলিত মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটেকি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হুসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত জায়েদা বেগম স্বামী আলমগীর হুসেনের বাড়ি মুন্সীবাজার ইউনিয়নের সোনাটেকি গ্রামে থাকতেন। তিনি একই ইউনিয়নের করিমপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে জায়েদা বেগমের সন্ধান না পেয়ে তাঁর বাবার বাড়ির লোকজন স্বামী আলমগীর হুসেনের সঙ্গে যোগাযোগ করেন। তখন আলমগীর তাদের বলেন, জায়েদা বেগম বিদেশে চলে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরও বিষয়টি জানান।
স্থানীয়দের ভাষ্য, একপর্যায়ে জায়েদা বেগমের বিদেশে যাওয়ার প্রমাণ চাইলে আলমগীর হুসেন বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। সন্দেহ জোরালো হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে রাজনগর থানা পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার দুপুরে সোনাটেকি গ্রাম থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল আহমদ ও রুহুল আমীন বলেন, স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়ে আলমগীর প্রচার করতে থাকেন যে জায়েদা বিদেশে চলে গেছে। তার আচরণ সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, `প্রাথমিক জিজ্ঞেসাবাদে আলমগীর তার স্ত্রীর মাটিচাপা লাশের সন্ধান দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ৩ জনকে আটক করা হয়েছে। তবে তিনি এখনও তার স্ত্রীকে হত্যার কথা শিকার করেননি।'

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার হয়।
৮ মিনিট আগে
বরগুনার আমতলীতে আদালতের নির্দেশে চাষ করা জমির ধানের চারা রাতের আঁধারে তুলে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আলতাফ আকন ও সেলিম আকনের বিরুদ্ধে। প্রতিবাদ করায় জমির মালিকপক্ষকে দুই দিন বাড়িতে আটকে রাখার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
১৫ মিনিট আগে
গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরদাস জামতলা বাজারে ইয়াবা বিক্রি করতে যান ওই গরু ব্যবসায়ী। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাঁর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
১৭ মিনিট আগে
ডিম ও মুরগির উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া, পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা।
২০ মিনিট আগে