
ালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় লাকি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম।
মামলার বাদী সাইদুল ইসলাম জানান, এক মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁর অভিযোগ, মেয়েকে হত্যার উদ্দেশ্যেই লাকি আক্তার তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। আমার মেয়ে সাঁতার জানে না, তবে লাকি আক্তার সাঁতার জানেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার না করলে শিশুটির মৃত্যু হতে পারত বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টায় নলছিটি পৌর ফেরিঘাট এলাকায় লাকি আক্তার তাঁর কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির বাবা একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে লাকি আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শনিবার রাতে কক্সবাজার শহরে পাহাড়ধসে এক গৃহবধূ এবং পেকুয়ায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় পাহাড়ধস, পানিতে ডুবে ও দেয়ালচাপায় নিহতের সংখ্যা ১৫ জন রোহিঙ্গাসহ অন্তত ২৮ জনে দাঁড়িয়েছে...
২৬ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে ইয়াবা সেবনের অভিযোগে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা করেন।
৩৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে অন্তত ১৪ নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শিয়াল রাস্তায় ও বসতঘরে ঢুকে আক্রমণ করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আবারও ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজ রোববার নির্ধারিত সময়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
১ ঘণ্টা আগে