
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কে নির্মাণকাজ চলছিল। ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ঠিকাদার লোকমান হোসেন।
নিম্নমানের কাজের অভিযোগে গতকাল রোববার সড়কটির নির্মাণকাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর পরদিন আজ অনিয়মের বিষয়টি যাচাই-বাছাই করতে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে।
পরিদর্শনের একপর্যায়ে ঠিকাদার লোকমান হোসেন ও তাঁর গাড়িচালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হন।
নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিম্নমানের কাজের অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছিল।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামিম (৬৫) হত্যার ঘটনায় অবশেষে মামলা করেছে পরিবার। সোমবার (১৩ এপ্রিল) রাতে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
২৫ মিনিট আগে
বাংলাদেশ স্কাউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অনিয়ম, অর্থ তছরুপ আর নারী কেলেঙ্কারি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছেন স্কাউটের আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান।
১ ঘণ্টা আগে
ডেবিট-ক্রেডিট কার্ড আপগ্রেডের নামে খুলনার এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার টাকা প্রতারণার ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অভিযানে দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এক দম্পতিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আজ সোমবার (১৩ এপ্রিল) এই আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে