
ডেবিট-ক্রেডিট কার্ড আপগ্রেডের নামে খুলনার এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার টাকা প্রতারণার ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অভিযানে দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিআইডি।
সিআইডি জানায়, গত জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ডের গোপন তথ্য সংগ্রহ করা হয়। পরে ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে ১২টি অবৈধ লেনদেনের মাধ্যমে মোট ১৩ লাখ ৭৫ হাজার ৫১৫ টাকা আত্মসাৎ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এবং সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরে সিআইডি মামলাটি নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। ২০২৩ সালে টেলিগ্রামের মাধ্যমে অনলাইন কাজের প্রলোভনে পড়ে তিনি চক্রটির সঙ্গে যুক্ত হন। পরে ‘লাইন বেট’ ও ‘র্যাডি’ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ এবং অবৈধ লেনদেনে সহায়তা করতেন।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
৩১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ‘মুজিব শতবর্ষ’ লোগো ও আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান ব্যবহারের ঘটনায় কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অধ্যক্ষকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে বিতর্কিত এই ফরম ছাপানো ও বিতরণের
১ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। একনেকে প্রকল্প অনুমোদনের সময় আমাদের টেকনিশিয়ানরা সংশ্লিষ্ট প্রকল্পটি কতটুকু টেকসই হবে...
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাজার মসজিদ কম্পাউন্ডের প্রস্রাবখানার ছাউনির টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে ওই ব্যক্তি বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
১ ঘণ্টা আগে