
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবার চট্টগ্রাম নগরীতে ফ্রেশিয়ান মালাই চায়ের দোকানে গিয়ে মালাই চা পান করলেন। আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে হেঁটে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম গেটসংলগ্ন দোকানটিতে যান।
দোকানে গিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন মালাই চা প্রস্তুতের প্রক্রিয়া ও এতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। পরে তিনি মালাই চা পান করেন এবং এর প্রশংসা করেন।
চা প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমি শুনেছি, চট্টগ্রামের এই মালাই চা বেশ জনপ্রিয়। তাই নিজে এসে এর স্বাদ নিতে চেয়েছি। চা খেয়ে খুব ভালো লেগেছে।’
ফ্রেশিয়ানের মালিক ও জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম বলেন, ‘ফ্রেশিয়ানের মালাই চা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষের কাছে জনপ্রিয়। স্থানীয়দের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে এসে এই চায়ের স্বাদ নেন। মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন সম্মানিত অতিথির আগমন আমাদের জন্য আনন্দের এবং এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চায়ের পরিচিতিকে আরও বিস্তৃত করবে।’

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
৩১ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় সুমন শেখ (২০) নামের এক যুবক ‘গুলিতে’ নিহত হওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ও পরে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজিব মাতুব্বরকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত...
১ ঘণ্টা আগে
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
১ ঘণ্টা আগে