
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অভিযুক্ত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ঝালমুড়ির দোকানি।
মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের বাড়িতে যায়। এ সময় লুৎফর রহমান তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি বাড়ি ফিরে গেলে তার শারীরিক অবস্থা দেখে মা জিজ্ঞাসা করেন। প্রথমে ভয়ে কিছু না বললেও পরে শিশুটি ঘটনার কথা খুলে বলে। তখন পরিবারের লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, `অভিযুক্ত লুৎফর রহমানকে স্থানীয়রা মারপিট করে পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেপ্তার করি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন, তাই এটি ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা, তা বলা যাচ্ছে না। মেডিকেল রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।'

ঢাকা মেডিকেলে অমির চাচা মো. জাকির হোসেন জানান, অমি ও তার পরিবার কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার বাসায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. উসমান গনি। অমি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
১৪ মিনিট আগে
মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস যে সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের মনে হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’
১৪ মিনিট আগে
আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৩৪ মিনিট আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
৪৩ মিনিট আগে