
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে নিজ বাড়িতে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে তাকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর মোল্লাপাড়ার নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৭৫) ও জয়নাল উদ্দিনের মেয়ে জামিলা খাতুন (১৬)। নিহত জামিলা একটি মাদ্রাসার ছাত্রী ছিল। সে সুফিয়া বেগমের নাতনি। রাতে দুজন একই বাড়িতে ছিলেন।
মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান। তিনি বলেন, ‘আমরা তদন্ত ও খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাচ্ছি।’
তবে নিহতদের স্বজন পাবনা জেলা ছাত্রদলের সদস্য ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর হোসেন রনি মোবাইল ফোনে বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে প্রথমে বাড়ির গেটের সামনে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখে হতবিহ্বল হয়ে পড়ি। তখন আবার জামিলাকেও পাওয়া যাচ্ছিল না বাড়িতে। একপর্যায়ে খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কিছু দূরে বিবস্ত্র অবস্থায় একটি সরিষাখেতে জামিলার লাশ পাওয়া যায়।’
এদিকে ঘটনার পরপরই ঈশ্বরদী থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সরকার ও ডিএনসিসিকে প্রশ্নবিদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে...
২ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম এর কাছ থেকে সোমবার (১ জুন) সকালে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও ক্রেতা সংকটে বিক্রি হচ্ছে না। দাম পড়ে যাওয়ায় ও খরচ বেড়ে যাওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে