
মেহেরপুরের গাংনীতে ককটেলসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা—‘দেওয়াল দিচ্ছি রাস্তার পাস দিয়ে। পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলব...।’
আজ বুধবার সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা মোল্লাপাড়া গ্রামের আক্কাস আলীর বসতবাড়ি থেকে এসব বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়। মো. আক্কাস আলী উপজেলার কসবা মোল্লাপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আক্কাস আলীর বসতবাড়িতে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু এবং হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে—এমন খবর পাওয়া যায়। প্রশাসনের লোকজন ককটেলসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে নিয়ে গেছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হুমকিযুক্ত চিরকুটের ওপর এক টুকরা ইট ছিল।
বাড়ির মালিক আক্কাস আলী বলেন, সকালে বাড়ির মধ্যে ককটেলসদৃশ বস্তু ও হুমকির চিরকুট দেখে দ্রুত প্রশাসনকে জানানো হয়। প্রশাসনের লোকজন এসে এসব নিয়ে যায়। এতে তিনি এবং তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আক্কাস আলীর ধারণা, রাতের কোনো এক সময় এসব বস্তু ও চিরকুটটি কেউ রেখে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম মোস্তাফা মন্টু বলেন, দুর্বৃত্তরা এলাকায় অস্থিরতা সৃষ্টি করার জন্য ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা তাঁর।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। অপরাধী যে হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩০) নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
মঙ্গলবার দুপুরে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন সিকদার তাঁর অফিস কক্ষে বসে ওই চাল প্রদানের জন্য সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করছিলেন। ওই সময় বেল্লাল হোসেন সরদার, সুজন চৌকিদারসহ ছাত্রদলের ৫-৬ জন নেতা কর্মী হঠাৎ তাঁর রুমে প্রবেশ করেন।
১০ মিনিট আগে
প্রায় পাঁচ বছর ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচয়হীন ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়ানো এক যুবকের পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। তিনি নেপালের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগও স্থাপিত হয়েছে।
৩২ মিনিট আগে
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৪১ মিনিট আগে