Ajker Patrika

জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি
জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ‌্যায় উপজেলার বহলবা‌ড়ীয়া ইউনিয়‌নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ব্যক্তির নাম নুর ইসলাম (৫০)। তিনি উপজেলার ঠাকুরপাড় এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে। অভিযুক্ত হেলাল (৪৩) তাঁরই ছোট ভাই।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে আজ সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তাঁর ছোট ভাই হেলালের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেলাল ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় রাত ৯টার দি‌কে তাঁর মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম আজ‌কের প‌ত্রিকা‌কে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত