
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আজহার দিনে পশু জবাইয়ের পর ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই। আজ সোমবার (১৮ মে) বিকেলে নগর ভবনের সভাকক্ষে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। তবে আমরা তাকে আশ্বস্ত করেছি, সিলেটে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের এই লক্ষ্য অর্জন করতেই হবে।”
নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, “নাগরিকদের সহযোগিতা ছাড়া নির্ধারিত সময়ে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ কঠিন। সবাইকে অনুরোধ করব, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে বা ব্যাগে জমা রাখুন, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই তা সংগ্রহ করতে পারেন।”
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
কাজে গতিশীলতা আনতে বিশেষ পুরস্কারের ঘোষণাও দেন সিসিক প্রশাসক। তিনি বলেন, “যে ওয়ার্ডে সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ সম্পন্ন হবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের পুরস্কৃত করা হবে। প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক ও প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।”
সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “সিলেট সিটি কর্পোরেশন অতীতেও দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। মাঠপর্যায়ে সবাই আন্তরিকভাবে কাজ করলে এবারও নির্ধারিত সময়ের আগেই শতভাগ সফলতা অর্জন সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন ওয়ার্ডের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকাররম সর্দার এবার পশুর হাট ইজারা নিয়ে আলোচনায় এসেছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি পশুর হাট মাত্র সোয়া এক কোটি টাকায় বাগিয়ে নিয়েছেন তিনি। অথচ গতবার এই হাটের ইজারামূল্য ছিল পৌনে চার কোটি টাকার বেশি।
২৩ মিনিট আগে
জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপে প্রায় ১২ ঘণ্টা পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টা থেকে বাস চলাচল শুরু হয়। শ্রমিকদের দাবি মেনে নিয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘোষণা দেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে কমিটি ঘোষণা করেছে...
৩১ মিনিট আগে
মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
১ ঘণ্টা আগে
দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে উপজেলার ভোলাগঞ্জ এলাকার ধলাই সেতুর সামনে মহাসড়কের ওপর এই কর্মসূচি হয়। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে