
দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে উপজেলার ভোলাগঞ্জ এলাকার ধলাই সেতুর সামনে মহাসড়কের ওপর এই কর্মসূচি হয়। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।
উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ঘণ্টাখানেকের অবরোধের ফলে মহাসড়কের দুপাশে কয়েক শ মালবাহী ও যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে। বিশেষ করে, সাদা পাথর ঘুরতে আসা পর্যটকেরা বিপাকে পড়েন। মানববন্ধনের আগে পাড়ুয়া নোয়াগাঁও মাদ্রাসা থেকে মিছিল নিয়ে ভোলাগঞ্জ পয়েন্ট হয়ে ধলাই সেতুর সামনে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা চলার সময় কোম্পানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে কাঁঠালবাড়ীর ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীরা ইভটিজিং এবং দফায় দফায় আক্রমণ করেছে। পরীক্ষা চলাকালে প্রশাসনের নাকের ডগায় বারবার এমন হামলা চরম উদ্বেগের। অবিলম্বে ইভটিজার ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিল পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলা উদ্দিন, সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, নাসির উদ্দীন, ভোলাগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র শফি সাইদ নাইম, রুহান আহমদ, মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী নাজমুল ইসলাম, জাহিদুল ইসলামসহ পাড়ুয়া আনোয়ারা উচ্চবিদ্যালয়, ভোলাগঞ্জ উচ্চবিদ্যালয়, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী।
এর আগে ১২ মে উপজেলার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষা দিতে গিয়ে কাঁঠালবাড়ীর ছাত্র ও বহিরাগত কয়েকজন দ্বারা পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাঁও মাদ্রাসার ছাত্রদের ওপর হামলা চালায় কাঁঠালবাড়ী মাদ্রাসার ছাত্র ও বহিরাগত কয়েকজন। এরপর ১৪ মে আবারও বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৪ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৫ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৫ ঘণ্টা আগে