
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামে এ ঘটনা ঘটে। এক শিয়ালের আক্রমণের ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে একটি শিয়াল ভাটিপাচানী গ্রামের নরুল ইসলাম মৌলভীর বাড়িতে ঢুকে পড়ে। শিয়ালটি নরুল ইসলামসহ দুজনকে কামড় দেয়। পরে শিয়ালটি বাড়ির পাশের একটি পানের বরজে ঢুকে আরেক নারীকে আক্রমণ করে। পরে পুকুরপাড়ে শিশুসহ আরও কয়েকজনকে কামড় দেয়। একপর্যায়ে শিয়ালটি বিভিন্ন বাড়িতে ঢুকে নারী ও শিশুদের ওপর হামলা চালাতে থাকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করেন।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিস ভ্যাকসিন ও আইজি র্যাবিস দেওয়া হয়েছে। চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলো হুমায়ূন (১৬), ফাতেমা (৬০), ফাতেমা (৫৫), রাশিদা (৫০) ও হোসনা (৭০)। এ ছাড়া মোছা. আরিসা (৭), নরুল ইসলাম মৌলভী (৬২), মানসুরা আক্তার (৩২), হৃদয় হাসান (৩০) ও মজিদা (৪৫) মমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা হৃদয় হাসান বলেন, ‘হঠাৎ করেই শিয়ালটি বাড়িতে ঢুকে একের পর এক মানুষকে কামড়াতে থাকে। নারী ও শিশুরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে এলাকাবাসী একত্র হয়ে শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করি।’
এদিকে একই দিনে উপজেলার গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে আরও তিনজন শিয়ালের কামড়ে আহত হয়েছে। তারা কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, ‘আমাদের এখানে পাঁচজন এসেছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া শেষে বাড়িতে পাঠানো হয়েছে। অন্যরা ময়মনসিংহে চিকিৎসাসেবা নিয়েছে বলে শুনেছি।’

সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
১৫ মিনিট আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
২ ঘণ্টা আগে