
কুড়িগ্রামের উলিপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে শিশুর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী সিদ্দিক হোসেনের (৫৫) বাড়ির উঠানে তাঁর নাতির সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সিদ্দিক হোসেন শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটি কান্নাকাটি করে বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে সিদ্দিক হোসেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মারমুখী আচরণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাতে সিদ্দিক হোসেনকে আসামি করে থানায় মামলা করেন। সিদ্দিক হোসেন আবদুস সাত্তার আলীর ছেলে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আজ মঙ্গলবার শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছিল।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
২ মিনিট আগে
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি পৌরসভাকে টেকসই, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল আটক করেছে বিজিবি। জব্দ করা চুইঝালের বাজারমূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় সীমান্তে অভিযান চালিয়ে এসব চুইঝাল জব্দ করা হয়।
৬ মিনিট আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমাবর্তন আগামী বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি এবং সার্বিক আয়োজনের নির্দেশনা দিয়েছেন।
৬ মিনিট আগে