
কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঝালকাঠির ছয়টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে এসব রিকশা বিতরণ করা হয়।
আজ রোববার সকালে ঝালকাঠি পৌরসভা চত্বরে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খান জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিজান সালাহউদ্দিন।
উপকারভোগী মিনারা বেগম বলেন, ‘আগে অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে সংসার চালাতাম। রিকশা থেকে যে আয় হবে, তা দিয়ে পরিবার চালাতে পারব।’
দৃষ্টিপ্রতিবন্ধী মনোয়ার হোসেন বলেন, ‘এই রিকশা আমার জীবনের বড় সহায়তা। এটি ভাড়া দিয়ে যে আয় হবে, তা দিয়ে সংসার চালাতে পারব।’
এ ছাড়াও শ্রবণপ্রতিবন্ধী আব্দুর রব হাওলাদারও পেয়েছেন একটি রিকশা। রিকশা পেয়ে তাঁর চোখমুখে ছিল উচ্ছ্বাসের ছাপ।
পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, ‘অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একটি রিকশা একটি পরিবারের নিয়মিত আয়ের মাধ্যম হিসেবে কাজ করবে।’
জানা গেছে, চলতি অর্থবছরে ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে। এ ছাড়া ঝালকাঠি পৌরসভা নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ৩১ হাজার টাকা ব্যয় করেছে।

১৫০ বাংলো ও ৭০০ দ্বিকক্ষবিশিষ্ট কোয়ার্টারে সুপেয় পানি সরবরাহের জন্য নীলফামারীর সৈয়দপুর শহরে উচ্চক্ষমতাসম্পন্ন ৮টি গভীর নলকূপ এবং ৫০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৮টি ওভারহেড পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। ৪০ বছর আগে এই ব্যবস্থা অচল হয়ে পড়ে।
১১ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। আবার কিছু এলাকায় অপরিবর্তিত রয়েছে। ধীরে ধীরে নামছে বন্যার পানি। এদিকে বন্যার্ত লোকজন সরকারিভাবে ত্রাণ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় দুই দিনে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে এক শিশু, কৃষকসহ তিনজন এবং বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে