রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার চালক রাশেদুল ইসলাম জানান, তিনি অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ডেমরার পাইটি এলাকায় অনেক লোকজনের ভিড় দেখতে পান। এগিয়ে গেলে জানতে পারেন, ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। তখন স্থানীয়রা ও পুলিশ আহত মোটরসাইকেল চালককে তাঁর অটোরিকশায় উঠিয়ে দেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা–পুলিশ তদন্ত করছে।
এদিকে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল চালক ট্রাকের চাকা পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ট্রাকের নিচ থেকে তাকে বের করে হাসপাতালে পাঠানো হয়।
এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

জলবায়ুর বিপর্যয় থেকে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন করে উপজেলা প্রশাসন, ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫)। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন। শনিবার রাত ১১টার দিকে পরিচয় শনাক্ত করেন তাঁর মামা আলাউদ্দিন জনি। তিনি জানান, আলিফের বাসা যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায়...
২ ঘণ্টা আগে
ডাকসু নির্বাচনের সময় শিক্ষার্থীদের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকই এখনো বাস্তবায়ন হয়নি। আগে সেগুলো পূরণ করা জরুরি, তারপর অন্য নির্বাচনের কথা ভাবা উচিত...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অন্তর্গত কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা আজিজুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে