
জলবায়ুর বিপর্যয় থেকে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন করে উপজেলা প্রশাসন, ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
শনিবার দুপুর ১২টার দিকে নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক। নাগরিক সংলাপে স্বাগত বক্তব্য দেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। নাগরিক সংলাপ সঞ্চালনায় ছিলেন ক্লাইমেট অ্যাকশন ফোরাম মোংলার সভাপতি নূর আলম শেখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলাসহ উপকূলের সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্যাপ্টেন কার্ড, খাল খনন ও ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা দেওয়া হয়েছে। মোংলা রামপালে আমার নির্বাচনী অঙ্গীকার ছিল—সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করা। অচিরেই নির্বাচনী অঙ্গীকার হিসেবে সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে।
নাগরিক সংলাপে আরও বক্তব্য দেন উপসচিব আলমগীর হুসাইন, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন হোসেন, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী প্রমুখ।

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।’
৩০ মিনিট আগে
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে আসর থেকে নগদ টাকাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
৪৪ মিনিট আগে
পটুয়াখালী পৌর এলাকায় ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকেরা সাময়িক অসুবিধার মুখে পড়েছেন। আজ বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য
১ ঘণ্টা আগে