
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৪) নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান। তিনি জানান, আজ ভোর রাতে থানা–পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এর আগে তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
এর আগে বুধবার রাত ১০টার দিকে উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা–কর্মীরা একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ প্রয়োগ দেন। একপর্যায়ে ওসির সঙ্গে উপস্থিত নেতা–কর্মীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে থানার ওসিসহ আটজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি সারোয়ার আলম খান বলেন, ‘আজ ভোর রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হলো। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-ব্যাপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় বিএনপির কার্যালয়সহ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
৯ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
২ ঘণ্টা আগে
প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুদ্দীন আবসারের মরদেহ আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনপর্ব চলে।
২ ঘণ্টা আগে