
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের চার মাসের মাথায় ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ এলাকার আমিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী মোহাম্মদ হাসানকে (২৫) হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত ইমতি বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আবদুল ছত্তারের মেয়ে। চার মাস আগে পরিবারের অমতে হাসানের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে জানিয়েছে আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিয়ের দুই মাস আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের অমতে তাঁরা বিয়ে করেন। তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। রোববার দুপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে ইমতিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন হাসান। তাঁর দাবি, অভিমান করে ইমতি ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ফাঁস দেন। হাসান দীর্ঘদিন ধরে বেকার বলেও জানা গেছে।
রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমতির স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়...
১৬ মিনিট আগে
২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
৩০ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৪২ মিনিট আগে
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকার শাহ আলী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। বেলা ২টার দিকে সেখানে ১৪ দলীয় জোটের একটি সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে