
ময়মনসিংহের ত্রিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আফজাল হোসাইনের বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আজ রোববার দুপুরে পৌর শহরের কোর্ট ভবন এলাকায় মডেল মসজিদ সংলগ্ন বাসায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মডেল মসজিদের পাশেই পুরোনো মসজিদের জায়গায় টিনের একটি ঘরে ইমাম ও তাঁর পরিবারের বসবাস করেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে মাওলানা আফজাল হোসাইন বাসায় তালা দিয়ে প্রয়োজনীয় কাজে বের হন। পরে যোহরের নামাজ শেষে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা আটকানো। পরে বাড়ির চারপাশ ঘুরে একপাশের টিনের বেড়া কাটা দেখতে পান। ভেতরে প্রবেশ করে দুটি কক্ষের দরজা-জানালা ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় ঘরে থাকা দুটি আলমারি ও একটি ওয়ার্ডরোব খোলা অবস্থায় পড়ে ছিল। দুটি সিলিং ফ্যান, ডেগ-পাতিল, থালা-বাটি ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রও নিয়ে গেছে চোরেরা।
ক্ষতিগ্রস্ত মাওলানা আফজাল হোসাইন জানান, চোরেরা বাসার একপাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুটি কক্ষের দরজা-জানালা ভেঙে মালামাল তছনছ করেছে। এ সময় দুটি সিলিং ফ্যান, থালা-বাটি, ডেগ-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্র এবং প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখা টাকা নিয়ে গেছে।
ইমাম আফজাল হোসাইন আরও জানান, কিছুদিন আগেও একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিনি ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি বলে দাবি করেন তিনি।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, ‘ইমাম সাহেব আমাকে মেসেজ করেছেন। আমি মিটিংয়ে থাকায় তাঁর মেসেজটি ফরোয়ার্ড করে ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
ত্রিশাল থানার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘ওই ইমাম আগে চুরির বিষয়ে একটি অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
২ মিনিট আগে
বাংলাদেশের স্বার্থে লাভজনক ও ঝুঁকিমুক্ত হলে যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে আপত্তি নেই বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্কের পক্ষে নন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগে
ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার দুইটি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
২৪ মিনিট আগে