
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিবাহ করতে এসে বর গুনলেন নগদ টাকা জরিমানা এবং কনের বাবা গেলেন জেলে। আজ শুক্রবার বিকেলে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কনের বাবা মো. সামাদ মোল্লাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দিকে বিয়ে করতে আসা বর ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে শাওন শেখকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান।
হাসিবুল হাসান বলেন, ‘বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় বরকে জরিমানা ও মেয়ের বাবাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মেয়ের একটি জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করেছিল। বাল্যবিবাহ নিয়ে আমরা কোনো ছাড় দিতে চাই না। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে