
সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবীসহ সব ‘ইসলামপন্থী নিরপরাধ’ কারাবন্দীদের মুক্তির দাবি জানিয়েছে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামে একটি অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন। তারা দাবি করেছে, ব্লগার ফারাবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) তাঁদের মুক্তির দাবিতে বায়তুল মোকাররম মসজিদে উত্তর গেট থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শাপলা চত্বরের দিকে গিয়ে সেখানে কর্মসূচি ঘোষণা করবে তারা।
বিক্ষোভ শুরুর আগে সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ে দু-একজন নেতা-কর্মী কথা বলেন। তাঁরা বলেন, শেখ হাসিনার আমলে ইসলামিক ব্লগার শফিউর রহমান ফারাবীকে কেবল ইসলামপন্থী লেখালেখির কারণে গ্রেপ্তার করা হয়। বহু পরে সংঘটিত একটি হত্যা মামলায় তাঁকে পরিকল্পিতভাবে অভিযুক্ত করা হয় এবং উদ্দেশ্যপ্রণোদিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন শফিউর রহমান ফারাবী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এই মামলায় ২০২৩ সালে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ২০১৫ সালের ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন চান মিয়া খাঁকে একটি পুরোনো মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ মিনিট আগে
মায়ের বুকের উষ্ণতা, স্নেহের স্পর্শ কিংবা আদর—কোনোটাই ঠিকমতো অনুভব করার সুযোগ হয়নি। পৃথিবীতে এসেছে মাত্র আড়াই মাস আগে। এরই মধ্যে চিরদিনের জন্য হারাতে হলো মাকে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রামে এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে।
২০ মিনিট আগে
নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দুটি খালের খনন ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ প্রকল্পের কাজ শেষ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পাশাপাশি বরাদ্দের প্রায় অর্ধেক টাকা ব্যয় না হওয়ায় তা...
৩০ মিনিট আগে
রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তাঁর স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে সোহেলের জুতার মিল পাওয়ায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে