Ajker Patrika

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 
বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর
কিশোরগঞ্জ থানা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইরিন বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রনচন্ডী ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আইরিন সদর ইউনিয়নের মধ্যরাজিব এলাকার মাহুবার রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইরিন বেগম অটোরিকশায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে যাচ্ছিলেন। বাবুর বাজার এলাকায় পৌঁছালে তাঁকে বহনকারী অটোরিকশার সঙ্গে আরেকটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করবেন ট্রাম্প, ইউরোপকে বললেন—‘নিজেদের তেল নিজেরা জোগাড় করো’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত