
ধানমন্ডি লেকের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং একে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। বুধবার দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।
পরিদর্শন শেষে আব্দুস সালাম বলেন, ‘ধানমন্ডি লেক কোনো বাণিজ্যিক এলাকা নয়। ঢাকা শহরে মানুষের নিশ্বাস নেওয়ার জায়গার খুব অভাব। আমরা এই লেককে তার আদি প্রাকৃতিক রূপে সংরক্ষণ করতে চাই।’
পরিদর্শনকালে লেকের যত্রতত্র রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ‘এখানে প্রকৃতিকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বর্তমানে দেখে মনে হচ্ছে, পুরো এলাকা রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুতই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনব।’
লেকের সঠিক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ডিএসসিসি প্রশাসক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় বাসিন্দা এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হবে। তিনি বলেন, ‘এই কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতেই লেকের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বা সিটি করপোরেশন দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান হবে না। আমরা চাই স্থানীয় বাসিন্দারাই লেকের পাহারাদার হিসেবে কাজ করবেন। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া লেকের পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।’
রবীন্দ্র সরোবরের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ডিএসসিসি পরিচালিত অভিযানের কার্যকারিতা টেকসই করতে হলে জনগণকে সঙ্গে নিতে হবে। স্থানীয় বাসিন্দারা সচেতন থাকলে এবং সহযোগিতা করলে ধানমন্ডি লেক তার চিরচেনা সৌন্দর্য ফিরে পাবে। এ সময় স্থপতি ইকবাল হাবিবসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওকে: মোস্তাফিজুর
মেটা:
ট্যাগ: রাজধানী, ঢাকা, ধানমন্ডি, ডিএসসিসি, প্রশাসক, দক্ষিণ সিটি করপোরেশন
ক্যাটা: সারা দেশ/ঢাকা
ক্যাপ:
ছবি: dsscc

গত ৬ মার্চ দুপুরে বিক্রমশ্রী গ্রামে নিজ বাড়ি থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসক ধারণা দেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।
৭ মিনিট আগে
২৫ মণ (আনুমানিক) ওজনের একটি করাতি হাঙর ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা পিরোজপুরের কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া মাছ বাজারে হাঙরটি কেটে ৮ লাখ টাকায় বিক্রি করা হয়।
১৯ মিনিট আগে
সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ফারাবি ট্রেডার্সে অবৈধভাবে ডিজেল মজুত রাখার খবর পেয়ে সেখানে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আবু সুফিয়ান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।
৩১ মিনিট আগে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে ছামিরুন আক্তার (১৩) নামের এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম-সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। ছামিরুন আক্তার পিটুয়ারকান্দি গ্রামের মৃত
৩৩ মিনিট আগে