
রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কবরস্থানে যাওয়ার একমাত্র সড়ক ও একটি কালভার্ট ভাঙনের মুখে পড়েছে। ছড়ার পাড়ের প্রায় ৯ মিটার অংশ ধসে যাওয়ায় যোগাযোগব্যবস্থা হুমকির মুখে পড়ার পাশাপাশি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ীভাবে তীর সংরক্ষণের ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
সরেজমিনে দেখা যায়, সাম্প্রতিক পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ছড়ার পাড়ের বড় একটি অংশ ধসে গেছে। ভাঙন ধীরে ধীরে উপজেলা মডেল মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিনে ভাঙনের পরিধি অনেক বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রকৌশলীরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও ভাঙন রোধে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি, অতীতেও এ এলাকায় তীর সংরক্ষণে উল্লেখযোগ্য কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি।
উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ সোলাইমান বলেন, ‘প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লি এখানে আসেন। ভাঙনের কারণে তাঁদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। দ্রুত ব্যবস্থা না নিলে কবরস্থানে যাওয়ার একমাত্র কালভার্টটি যেকোনো সময় ধসে পড়তে পারে। একই সঙ্গে মডেল মসজিদটিও ঝুঁকির মুখে রয়েছে।’
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, ‘কবরস্থানে যাওয়ার সড়ক ও কালভার্টে পাহাড়ি ঢলের কারণে ভাঙন দেখা দিয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’
বরইছড়ি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. একরাম হোসেন বলেন, ‘অনতিবিলম্বে কবরস্থানে যাওয়ার সড়ক ও কালভার্ট সংস্কার না করলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘ভাঙনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।’
আজ রোববার (১৯ জুলাই) সকালে যোগাযোগ করা হলে রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়ক ও কালভার্ট রক্ষায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে।’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৮ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৮ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৮ ঘণ্টা আগে