
বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আজ সোমবার পুলিশি পাহারায় তাঁদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত দুজন হলেন মো. ইসমাইল হোসেন (৩৫) ও মো. আব্দুল আলিম (৩৯)। ইসমাইলের বাড়ি ভারতের ধুবরী জেলার সুখচর থানার বড়বালু গ্রামে এবং আব্দুল আলিমের বাড়ি একই থানার দেনোআলগা গ্রামে।
ভারতীয় দুই নাগরিক জানান, গতকাল রোববার বেলা ২টার দিকে ভারতের সালাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাঁদের বাংলাদেশি নাগরিক সন্দেহে পুশ ইন করার চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুই বিএসএফ সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজন গুরুতর আহত হন।
পরে বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের আইরমারি এলাকায় আহত অবস্থায় তাঁদের দেখতে পান স্থানীয় দুই মাঝি। তাঁরা দুজনকে উদ্ধার করে গতকাল রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর তাঁদের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আজ সোমবার হাসপাতালে সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, পাশাপাশি বেডে চিকিৎসাধীন ওই দুই ব্যক্তি। তাঁদের পাশে পুলিশ সদস্যরা বসে রয়েছেন।
আব্দুল আলিম বলেন, তিনি ভারতের বাসিন্দা। গরু চরাতে চরে আসলে বিএসএফ তাঁদের ডাকে। সেখানে গেলে বিএসএফ তাঁদের ধরে নিয়ে যায় এবং বাংলাদেশি গরু চোরাচালানকারী দাবি করে একটি চরে নিয়ে যায়। সেখানে তর্কবিতর্ক হলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। তাঁরা আহত হলে বিএসএফ বাংলাদেশের চরে ফেলে যান। তাঁরা দেশে ফিরতে চান। এ জন্য বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় পুলিশি পাহারায় চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হচ্ছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়িতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
২ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ
৪ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর
৩২ মিনিট আগে