Ajker Patrika

ইজারাদারের কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৮: ৫৯
ইজারাদারের কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে ইজারাদারের কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শঠিবাড়ি হাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শঠিবাড়ি হাট ইজারাদারের কর্মচারী শিমুল মিয়া স্থানীয় জনতা ব্যাংক থেকে ৫০ লাখ টাকা তুলে মহাসড়ক পার হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা শিমুলকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে উপজেলার গড়ের মাথা নামের স্থানে চোখ বাঁধা অবস্থায় শিমুলকে পাওয়া যায়।

শিমুল জানান, ছিনতাইকারীরা তাঁকে প্রাইভেট কারে তুলে নিয়ে মারধর করে কাছে থাকা ৪৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তিনি কাউকে চিনতে পারেননি। শঠিবাড়ি হাট এলাকার গণমাধ্যমকর্মী সনজিৎ মহন্ত জানান, শিমুল দীর্ঘদিন ধরে বহিরাগত গরু ব্যবসায়ীদের টাকা ব্যাংক থেকে ওঠানোর দায়িত্ব পালন করেন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি রহস্যজনক। তবু গুরুত্বসহকারে অপরাধী শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত