Ajker Patrika

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

গাইবান্ধা, প্রতিনিধি
গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকা থেকে ওই খণ্ড খণ্ড লাশ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করছেন। চুল দেখে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি নারী হতে পারে। নিহত ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় দেহ খণ্ডিত হয়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা-মহাসড়কের ব্র্যাক মোড়ের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই মশিউর রহমান বলেন, একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে ধারণা হচ্ছে নারী। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত