
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপারী বাড়ির আব্বাস কারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন তাঁর বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে পারিবারিক ওষুধের ব্যবসা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা।
২৬ মিনিট আগে
সাইদুর রহমান বাচ্চু বলেন, মুক্তিযোদ্ধারা চেক বা অনুদান পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তাঁরা যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি আরও বলেন, ‘কোটা পাবে কি পাবে না—এ জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেননি। আজ কোটার কারণে মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হচ্ছে।’
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ইনডাকশন চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে