
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে আওয়ামী লীগের হাসিনা। মানুষের কাছে হাত পাতার ব্যবস্থা করে দিয়েছে সে।’ শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, মুক্তিযোদ্ধারা চেক বা অনুদান পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তাঁরা যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি আরও বলেন, ‘কোটা পাবে কি পাবে না—এ জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেননি। আজ কোটার কারণে মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হচ্ছে।’
স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর প্রতি অন্যায় করা হলেও সে সময় অনেক মুক্তিযোদ্ধা নীরব ছিলেন। জিয়াউর রহমানের পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলেও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের কোটা আন্দোলনের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনা সরকারকে হটাতে বিএনপি ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। পরে কোটা আন্দোলনে ছাত্রসমাজ রাজপথে নেমে রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের কারণেই আন্দোলন সফল হয়েছে এবং হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটেছে।’
বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং সাংবাদিক ও আলেমদের ওপর দমন-পীড়নের অভিযোগও তোলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায় রোগীর মধ্যে মোট ৮ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে