
রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মীর হোসেন (৫৫) নামের একজন দগ্ধ হয়েছেন। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। তিনি ফিলিং স্টেশনটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
আজ রোববার রাত পৌনে ৯টার মীর হোসেনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তাঁর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। সঙ্গে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউরেকা পেট্রলপাম্পের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তাকর্মী হিসেবে প্রায় ২০ বছর ধরে কাজ করছেন।
প্রসঙ্গত, রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা একটি তেলের ট্যাংকারে আগুন লেগেছিল। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৩ ঘণ্টা আগে