
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারি ও কারেন্ট জাল কেনা-বেচা ও বাজারজাত করা নিষিদ্ধ হলেও প্রশাসনের উদাসীনতায় উপজেলার সর্বত্র এ জালের ব্যবহার বেড়েই চলেছে। এতে হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য।
জানা যায়, হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশির ভাগ এলাকার খাল-বিলই অবৈধ দখলদারদের কবলে। বর্ষা হলেই এসব খাল-বিল পানিতে পরিপূর্ণ হতো। সে সময় নতুন পানিতে দেশীয় প্রজাতির নানা জাতের মাছ শিকার করত মৎস্যজীবীরা। গত ১০ বছর আগেও ছাই, পলো, ঠেলা জাল, বর্শী ইত্যাদি ফাঁদ ব্যবহার করে মাছ শিকারে গেলে মাছ পাওয়া নিয়ে সংশয় ছিল না। বর্তমানে অবৈধভাবে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বংশ নাশ করে দিচ্ছে।
সরেজমিনে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, অসাধু শিকারীরা নিজেদের খাওয়া ও বিক্রির উদ্দেশে কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করছেন।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করা এক ব্যক্তি জানান, এ জালে যে কোনো ছোট, বড় মাছের পাশাপাশি সাপ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী ধরা দেয়। খালে-বিলে নতুন পানি আসলেই তাঁরা এ জাল ব্যবহার করেন।
উপজেলা মৎস্য অফিসের মতে, কয়েক দশক আগেও এ উপজেলার বিভিন্ন অঞ্চলে মিঠাপানির প্রায় আড়াইশ প্রজাতির মাছ ছিল। এর মধ্যে মনুষ্যসৃষ্ট বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় এসব মাছের অনেক প্রজাতি এখন আর চোখে পড়ে না। বর্ষা মৌসুমে নদী-নালা, খাল, বিল থেকে কারেন্ট জাল দিয়ে ব্যাপক হারে ডিমওয়ালা মাছ ধরার কারণে দেশি মিঠা পানির মাছের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশীয় প্রজাতির মাছের হারিয়ে যাওয়া প্রসঙ্গে কিশোরগঞ্জ মৎস্য ইন্সটিটিউট বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘বিভিন্ন কারণেই দেশি প্রজাতির মাছ হারিয়ে গেছে। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মানুষের সচেতনতার অভাবও রয়েছে। হারিয়ে যাওয়া দেশি মাছ রক্ষায় এখন ব্যাপক গবেষণা হচ্ছে।’
হোসেনপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকুন নাহার বলেন, ‘চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। তাঁর সঙ্গে সমন্বয় করে শিগগিরই অভিযান পরিচালনা করব।’

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পচা ডিম সরবরাহ করার অভিযোগ উঠেছে সুশীলন এনজিওর বিরুদ্ধে। এর আগে ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২৬ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
৪১ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
১ ঘণ্টা আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
১ ঘণ্টা আগে