
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা (৩৯) এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের গলা কাটা, হাত-পাসহ পুরো শরীর প্লাস্টিক এবং বিছানা চাদরে মোড়ানো ছিল।
আজ সোমবার চৌমুহনী পৌরসভার গণিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন মরদেহটি শনাক্ত করতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় লোকজন বেগমগঞ্জ স্টেডিয়ামসংলগ্ন গণিপুর খালে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় ধরে বস্তাটি একই স্থানে পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
পরে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে বস্তাটি উদ্ধার করে ভেতরে যুবকের গলাকাটা মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাঁকে হত্যার পর মরদেহটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই যুবককে কোনো বাসায় সুপরিকল্পিতভাবে গলা কেটে হত্যার পর প্লাস্টিক ও বিছানার চাদর মুড়িয়ে বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
২ মিনিট আগে
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচন হওয়ায় এবারের বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে ‘ক্যাঁচাল’ হয়েছে বিস্তর। মেলা আদৌ হয় কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। তারিখ পেছানোর বিরোধীরা ঐতিহ্য ভঙ্গ হওয়া নিয়ে অনুযোগ করেছিলেন। পিছিয়ে রোজায় চলে গেলে মেলা জমবে না, এমন যুক্তিও ছিল।
৯ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ইয়াবার চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রী ধরা পড়েছেন।
২ ঘণ্টা আগে