
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে দাবি করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে গাড়িবহর নিয়ে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে এসে পড়ে। পরে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। পরে প্রশাসনের নজরে এলে বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়িতে এসে পড়ে বলে জানা যায়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তাঁর ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রী আসা ও তারপরেও একটানা ভিডিও করেছেন তিনি। তাঁকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এই ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপরও বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (প্রতিকল্প) আয়েশা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি বাতিল করা হয়।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বাড়ছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে স্থিতিশীল রয়েছে। পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় জেলার তিস্তা, ধরলা ও দুধকুমারের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
২০ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে নিবর ব্যাপারী (৭) নামে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
যাদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মেরামত করা প্রয়োজন, গবাদিপশুর ক্ষতি, ফসলাদি নষ্ট হয়েছে, আমরা পুষিয়ে দিতে চাই। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার।
৪০ মিনিট আগে