Ajker Patrika

শিবচরে নাতিকে বাঁচাতে গিয়ে ট্রলির ধাক্কায় দাদা নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে নাতিকে বাঁচাতে গিয়ে ট্রলির ধাক্কায় দাদা নিহত
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে রক্ষা করতে গিয়ে মাটি-ইটবাহী একটি ট্রলির ধাক্কায় শাহজাহান খন্দকার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর সঙ্গে থাকা দুই বছর বয়সী নাতি। আজ শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণকারপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। বাজার শেষে বাড়ি ফেরার পথে স্বর্ণকারপট্টি এলাকায় একটি ভ্যানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাটি-ইটবাহী ট্রলি থেকে নাতিকে রক্ষা করতে গিয়ে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। শিশুটিও ছিটকে পড়ে আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই শাহজাহান খন্দকারের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শিশুটিকে নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ভ্যানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন শাহজাহান। এ সময় দ্রুতগতির ট্রলি এগিয়ে এলে তিনি নাতিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ট্রলির ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। শিশুটির হাত-পায়েও সামান্য জখম হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি। সে সুস্থ রয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত